শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা
শি-পুতিন বৈঠকের এক দিন আগে চীনা জাহাজে রাশিয়ার ভয়াবহ হামলা
editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual6 Ad Code
কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি চীনের মালিকানাধীন কার্গো জাহাজও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের একদিন আগে এই হামলার ঘটনা ঘটল।
ইউক্রেনের সমুদ্রবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (১৮ মে) ওদেসা অঞ্চলের দিকে যাওয়ার পথে দুটি জাহাজে হামলা হয়। এর মধ্যে একটি মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং অপরটি গিনি-বিসাউয়ের পতাকাবাহী।
ইউক্রেনীয় নৌবাহিনী জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর একটি হলো চীনা মালিকানাধীন কার্গো জাহাজ ‘কেএসএল দেইয়াং’। মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা নিয়ে চলা এই জাহাজে চীনা নাবিকরা ছিলেন। নৌবাহিনী জাহাজটির ছবি প্রকাশ করেছে, যেখানে আগুনে পুড়ে যাওয়া অংশ স্পষ্ট দেখা যাচ্ছে।
চার বছর আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে রাশিয়া ওদেসা বন্দর এলাকায় নিয়মিত বেসামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির অন্যতম প্রধান পথ এই বন্দর।
Manual3 Ad Code
হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ড্রোনগুলো ওদেসায় আঘাত হেনেছে এবং একটি চীনা মালিকানাধীন জাহাজে আঘাত করেছে। সমুদ্রে কোন জাহাজটি ছিল, সে বিষয়ে রুশদের অজানা থাকার কোনো সুযোগ নেই।’
Manual1 Ad Code
ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, জাহাজে থাকা সব নাবিকই চীনা নাগরিক। তবে হামলায় কেউ আহত হননি। হামলার পর জাহাজটি তার যাত্রা আবার চালিয়ে নিয়েছে। রয়টার্সকে দেওয়া তথ্যে জানা গেছে, হামলার সময় জাহাজটিতে কোনো পণ্য ছিল না। এটি পিভদেননি বন্দরে লৌহ আকরিকের খনিজ বোঝাই করতে যাচ্ছিল।
এই ঘটনা পুতিনের চীন সফরের ঠিক আগে ঘটায় আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।