আজ সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলাকালে নতুন করে ৫ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলাকালে নতুন করে ৫ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলাকালে নতুন করে ৫ শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব শর্তের মধ্যে রয়েছে- ইউরেনিয়াম স্থানান্তর, পারমাণবিক কেন্দ্র কমানো, ক্ষতিপূরণ না দেয়া, ইরানের জব্দকৃত অর্থ ছাড় না দেয়া এবং শান্তি চুক্তির আলোচনা। যুক্তরাষ্ট্র দাবি করেছে ইরানের কাছে যে ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। ইরানে চালু থাকা পারমাণবিক কেন্দ্র একটিতে নামিয়ে আনার শর্তও দেয় যুক্তরাষ্ট্র।

এছাড়াও সারা বিশ্বে ইরানের জব্দ করা অর্থের ২৫ ভাগও ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা কোনো ছাড়ই দিতে ইচ্ছুক নয়। যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরানের দাবি করা ক্ষতিপূরণ দিতেও নারাজ যুক্তরাষ্ট্র।

তারা বলেছে এ সব শর্ত পূরণ হলেই কেবল তারা শান্তি চুক্তিতে রাজি হবে এবং সংঘাত কমবে। যুক্তরাষ্ট্রের এসব শর্তকে নাচক করে দিয়েছে ইরান। তারা সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের কোন জবরদস্তিতে মাথা নত করবে না ইরান।

বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ও তাদের নেয়া পলিসিতে ইরানের যে ক্ষতি হয়েছে এর জন্য ওয়াশিংটন কোন ক্ষতিপূরণ দিবে না। আলোচনার অংশ হিসেবে ইরানকে ৪০০ কেজি ইউরেনিয়াম দিয়ে দিতে হবে যুক্তরাষ্ট্রের নিকট। এ সব কিছু যদি ইরান মেনে নেয় তবুও যুক্তরাষ্ট্র-ইসরাইল আগ্রাসন চালাতে পারে বলে জানিয়েছে ওয়াইনেট নিউজ।

ইরানের মেহের নিউজ জানিয়েছে, ইরানের প্রস্তাবের কোন বাস্তবসম্মত ছাড় দিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে দাবি করছে। এটি কোনভাবেই সম্ভব নয়। পাশাপশি ইরানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শান্তি আলোচনায় তেহরানও ৫টি পূর্ব শর্ত দিয়েছে। এগুলো হলো সকল স্তরে চলমান যুদ্ধ থামানো। বিশেষত তাদের ঘনিষ্ট মিত্র হিজবুল্লাহ অধ্যুষিত লেবাননে ইসরাইলি হামলা চালানো স্থগিত করতে হবে। ইরানের উপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ইরানের জব্দ করা অর্থে ছাড় দিতে হবে। পাশাপাশি ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম ক্ষমতার স্বীকৃতি দিতে হবে।

Manual3 Ad Code

ইরানের শর্ত এবং যুক্তরাষ্ট্রের শর্ত সাংঘর্ষিক হওয়ায় শান্তি আলোচনায় কোন অগ্রগতি হচ্ছে না।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

Manual7 Ad Code

ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রকে কূটনীতিকে ব্যবহার করে সামরিক স্বার্থ আদায়ের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি বলেন, ইসরাইল-যুক্তরাষ্ট্র শান্তি রক্ষার মিথ্যে অভিনয় করে। বাস্তবে তারাই সকল অশান্তির সূচনা করে। এটাই তাদের মূলনীতি, এটাই তাদের পদ্ধতি। তারা শান্তি রক্ষার মহান পতাকার আড়ালে যুদ্ধ এবং অস্থিরতার জন্ম দেয়। পরে তা ধামাচাপা দিয়ে শান্তি উদ্ধার করেছে বলে দাবি করে। ট্রাম্প ইরানের ১৪ দফা শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, যদি ইরানের প্রস্তাব না মেনে নেয়া হয় তবে আমেরিকান করদাতাদের আরো বেশি মূল্য চোকাতে হবে।

Manual2 Ad Code