দর্শনা সীমান্তে পুশ ইনের উদ্দেশ্যে ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
দর্শনা সীমান্তে পুশ ইনের উদ্দেশ্যে ১২৫ জনকে জড়ো করেছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
editor
প্রকাশিত জুন ১৪, ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গার দর্শনা-জয়নগর সীমান্ত দিয়ে ১১ নারী-পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে আরও ১২৫ জনকে সীমান্ত এলাকায় জড়ো করা হয়েছে বলে তথ্য পেয়েছে বিজিবি।
রোববার (১৪ জুন) ভোর প্রায় ৪টার দিকে সীমান্তের ৭৭ এস-২ পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেয়।
Manual1 Ad Code
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুশ ইনের জন্য আনা ১১ জনই বাংলাভাষী নারী-পুরুষ ছিলেন। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের অন্যত্র নিয়ে যায়।
Manual8 Ad Code
তিনি আরও বলেন, সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ওই ১১ জনকে দর্শনা-জয়নগর সীমান্ত এলাকা থেকে বারাদী-সুলতানপুর সীমান্তের বিপরীতে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তের ওপারে আরও প্রায় ১২৫ জনকে জড়ো করা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে, যাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে।
সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
Manual7 Ad Code
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দর্শনা সীমান্তে এটিই বিএসএফের প্রথম পুশ ইনের চেষ্টা। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় একই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।