রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেট ভবনের একটি কক্ষ থেকে ফারা ফেরদৌস (৩২) নামে নারী চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, শুক্রবার ওই কক্ষ থেকে আশপাশের রুমের লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শাহবাগ থানা-পুলিশ মৃতের বোন নুজুলা ফেরদৌসকে এনে তার উপস্থিতে ওই কক্ষ থেকে খাটের ওপর বসা, টেবিলে মাথা রাখা মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
Manual3 Ad Code
ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। বর্তমানে তিনি ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন। গত ২৬ জুন বোনের সঙ্গে ফারার সর্ব শেষ কথা হয়। এরপর আর কারও সংঙ্গে যোগাযোগ হয়নি।. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির মেয়ে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। এ ছাড়া তিনি ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। তবে প্রাথমিকভাবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।