শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
editor
প্রকাশিত November 4, 2026, 06:46 PM
Manual5 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি:
Manual3 Ad Code
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে শিপনের প্যান্টের পকেট ও বসতঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
Manual1 Ad Code
গ্রেফতারকৃত শিপন ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।