সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
editor
প্রকাশিত November 29, 2026, 05:51 PM
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে দেশে সেনাবাহিনী মোতায়েনেরও কোনও পরিকল্পনা নেই।’
রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
Manual5 Ad Code
শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রাজধানীতেও কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনও সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে। এটা রুটিন ওয়ার্ক।’
Manual7 Ad Code
কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটনবিষয়ক মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনা হবে।
Manual1 Ad Code
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত অবকাঠামো নির্মাণে বিদ্যমান নিষেধাজ্ঞা বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপে নতুন কোনও অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এসব এলাকায় বিদ্যমান অবকাঠামো অপসারণেরও আপাতত কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি।