আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠোঁটের পাতা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:০২ অপরাহ্ণ
ঠোঁটের পাতা

Manual1 Ad Code

জেসমীন নূর প্রিয়াংকা

ভালোবাসার স্বপ্নগুলো
হৃদয় মাঝে রেখেছি ।
একটু একটু চুমোয় মাখা,
মায়ার জালে লিখেছি।

লজ্জা সে তো চোখের মাঝে
মুক্ত করে রেখেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

ভালোবাসা কালবৈশাখী
দেহের মাঝে বুঝেছি।
একটু একটু করে দেখ
ডাইরির পাতায় লিখেছি।

Manual5 Ad Code

তোমার বলার শব্দ গুলো
মাতাল হয়ে শুনেছি।
একটু একটু করে দেখ
ঠোঁটের পাতায় লিখেছি।

হাওয়ায় গতি চলার স্মৃতি
মনে কাছে জেনেছি।
একটু একটু করে দেখ
মনের পাতায় লিখেছি।

ফাগুনের ভরা আগুন
ধরনীতে মেখেছি।
একটু একটু করে দেখ
পাতায় পাতায় লিখেছি।

ঝরাপাতা মরা মনে
নতুন করে সেজেছি।
একটু একটু করে দেখ
বরষায় ভিজে লিখেছি।

Manual7 Ad Code

কল্পনাতে ডুবে দেখ
কত ছবি এঁকেছি।
একটু একটু করে দেখ
বুকের মাঝে রেখেছি।

জেসমীন নূর প্রিয়াংকা : সভাপতি , প্রজাপতি ফাউন্ডেশন

Manual1 Ad Code

 

Manual7 Ad Code