আজ শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে  ১১টি নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
নীলফামারীতে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে  ১১টি নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট

Manual2 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়নে অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১১টি ইঞ্জিন চালিত নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয় এবং খালিশা চাপানি ইউনিয়নে ৫টি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির উপস্থিত ছিলেন।
বিজিবি’র ৬২জন সদস্য এবং ডিমলা থানা পুলিশের চৌকস একটি দল অভিযানে সহায়তা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।