আজ মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন নীলাঞ্জনা নীলা

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ণ
ঈদের দিন বিয়ের খবর প্রকাশ করলেন নীলাঞ্জনা নীলা

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual7 Ad Code

ঈদের দিনই নিজের জীবনের নতুন অধ্যায়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬-এ পারিবারিক আয়োজনে বিয়ে করেন। তবে বিষয়টি এতদিন গোপন রাখার পর আজ (২১ মার্চ) ঈদের দিনই আনুষ্ঠানিকভাবে জানান তিনি।

Manual2 Ad Code

নীলার স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। বিয়ের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন পথচলা শুরু করেছি। অনুষ্ঠানটি ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে।’

নতুন জীবনের জন্য সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই অভিনেত্রী।

Manual6 Ad Code

উল্লেখ” ২০১৪ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন নীলাঞ্জনা নীলা। ওই আসরে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদ পরিচালিত ‘গহীন বালুচর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।