আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে: নেতানিয়াহু

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ণ
ইসরায়েলকে মার্কিন সামরিক নির্ভরতা থেকে মুক্ত হতে হবে: নেতানিয়াহু

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

নিজস্ব অস্ত্র উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইরান এবং তার মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান সংঘাতে দেশটিকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিম তীরর গুশ এৎজিয়নে রিজার্ভ যুদ্ধ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এমন মন্তব্য করেন। তিনি জানান, দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা অর্জনের দিকে এগোতে হবে।

Manual2 Ad Code

নেতানিয়াহু বলেন, গত কয়েক বছর ধরে আমাদের আমেরিকান বন্ধুদের কাছ থেকে যে সমর্থন আমরা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। তবে এখন আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে এবং স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে হবে। কিন্তু আজ আমি বলছি; আমাদের নিজস্ব অস্ত্র উৎপাদন ব্যবস্থা প্রয়োজন। আমাদের নিজেদের অস্ত্র আমাদেরই তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, আমরা এখন ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা করছি। আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি। বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি, তবে এটি আমাদের শক্তির ওপর নির্ভর করছে। আগামী ৩০ বছরে আমরা কোথায় থাকব, তা নির্ভর করবে আমাদের শক্তির ওপর। এ কারণেই আমরা এখন আরও বড় শক্তি গড়ে তুলছি।

Manual7 Ad Code

নেতানিয়াহু বলেন, তিনি চান ইসরায়েলের স্বাধীন অস্ত্র উৎপাদন সক্ষমতা থাকুক।

গত কয়েক মাস ধরেই নেতানিয়াহু ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ধীরে ধীরে বন্ধ করার কথা বলে আসছেন। তবে তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের ওপর সম্ভাব্য সীমাবদ্ধতা নিয়ে জেরুজালেমে উদ্বেগ বাড়ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

Manual2 Ad Code