আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ণ
চুয়াডাঙ্গায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

Oplus_16908288


Manual6 Ad Code
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা:
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫) উথলী গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকালে গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে চলে যায়।
 পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা ও পরে মিন্টাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় উথলী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জীবননগর থানা পুলিশের ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।