মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual2 Ad Code
মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ২
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে বিএনপির ধানের শীষ প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।
Manual8 Ad Code
এ ঘটনায় মো. জসিম নায়েব (৩৫) নামের একজন ফুটবল প্রতীকের সমর্থক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত জসিম চর আব্দুল্লাহ গ্রামের মাফিক নায়েবের ছেলে। শুক্রবার বিকেলে চর আব্দুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে।
Manual5 Ad Code
স্থানীয়রা জানান, নির্বাচনের আগে থেকে ধানের শীষ প্রতীকের সমর্থক নাসির ডাক্তার ও শওকত আলী সরকারের সঙ্গে স্থানীয় মাফিক নায়েবের বিরোধ চলে আসছিল।
এই পূর্ববিরোধের কারণে দুই পক্ষ আলাদা আলাদা প্রার্থীর সমর্থন করেন। নিহতের পরিবারের দাবি, শুক্রবার বিকেলে মাফিক নায়েবের বাড়িতে ককটেল হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মো. জসিমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে নাসির দেওয়ান ও তাদের লোকজন। এ সময় তাদের হামলায় নারীসহ আরও ৫ জন আহত হন। পরে গুরুতর আহত জসিমকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা দ্রুত তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পর জসিম নায়েব মারা যান বলে জানান তার নিকট আত্মীয় মো. দিদার।
তিনি বলেন, দুই গ্রুপের মধ্যে বহু বছরের বিরোধ থাকায় তারা এই নির্বাচনে ধানের শীষ ও ফুটবল প্রতীকে সমর্থন দিয়েছেন। নিহত জসিম ও তার পিতা ফুটবল প্রতীকের নির্বাচন করেছেন। আর নাসির ও শওকতরা ধানের শীষ প্রতীকের নির্বাচন করেছেন। তাই তাদের এলাকা ছাড়া করতেই নাসির ও শওকত সরদারের লোকজন হামলা চালায়।
এদিকে একই ইউনিয়নের জাজিরা গ্রামে ফুটবল প্রতীকের সমর্থক নাতিকে হামলা করতে গেলে বাধা দিতে গিয়ে ৯০ বছর বয়সী নানি হালেমা বেগমকে রক্তাক্ত জখম করেছেন ধানের শীষের সমর্থকরা।
রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ ও শিলাই ইউনিয়নের পূর্বারাখি গ্রামে থেমে থেমে সংঘর্ষ চলছিল।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবির জানান, মৃত্যুর সংবাদ তারা শুনেছেন এবং সত্যতা যাচাই করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের কথা শুনেছে, তবে বড় ধরনের কোনো ঘটনার কথা কেউ জানায়নি। এছাড়া নিহত ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে অপরপক্ষ। যাচাই-বাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।