আজ , ,

ভুলে থাকি বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়

editor
প্রকাশিত February 9, 2025, 07:23 PM
ভুলে থাকি বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়

Manual1 Ad Code

সাবিনা ইয়াসমিন

Manual2 Ad Code

যার আসার কথা ছিল
সে কী এসেছে? পুষ্প শাখায়
তুলেছে কী মায়ার কাঁপন
পাখাটি ঝাঁপটিয়ে বসেছে?
তবে আমি ঘুম ভুলি
জাগরণ ভুলি
ও নীলকন্ঠ পাখি
তবে আমি বিরহ ভুলি।
তবে ভুলি দেড় পৃষ্ঠার চিঠি
বাঁকে বাঁকে ভেসে যাওয়া সমুদ্র অধ্যায়
যদি আসো, পাখি গো পাখি
তবে এই কন্টক-তরু তপোবনে হয়ে যায়।

Manual4 Ad Code