আজ মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের নিরাপত্তায় টাঙ্গুয়ার হাওরে ১৭ নির্দেশনা জারি 

editor
প্রকাশিত জুন ১৩, ২০২৫, ০২:১৯ অপরাহ্ণ
পর্যটকদের নিরাপত্তায় টাঙ্গুয়ার হাওরে ১৭ নির্দেশনা জারি 

Manual4 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ দফা নির্দেশনা জারি করেছে মধ্যনগর থানা পুলিশ।

Manual4 Ad Code

মধ্যনগর থানার ওসি মনিবুর রহমান জানান, হাওরের পরিবেশ সংরক্ষণ, নৌ দুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ কমানো এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, নৌচালক ও পর্যটকেরা এই নির্দেশনা মেনে চলবেন এবং হাওরের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা করবেন।

নির্দেশনাসমূহ হলো- ১. নৌযানে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ২. নৌযান চলাচলের সময় ও পানিতে নামার আগে সকল যাত্রী ও নৌচালককে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে হবে। ৩. বিরূপ আবহাওয়ায় হাওরে ভ্রমণ নিষিদ্ধ। ৪. যাত্রার কমপক্ষে ৬ ঘণ্টা আগে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে (মোবাইল: ০১৩২০-১২১০৫৫) অবহিত করতে হবে।৫. স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ৬. প্রতিটি নৌযান ও ঘাটে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে। ৭. নির্ধারিত স্থান ছাড়া কোথাও আবর্জনা ফেলা যাবে না। ৮. স্থলভাগের নিকটবর্তী অবস্থানে উচ্চ শব্দে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার নিষিদ্ধ।৯. নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ১০. ব্যক্তিগত মালামাল ও অর্থের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। নোঙরস্থলে অপরিচিত ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। ১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে। ১২. গ্যাস সিলিন্ডারের সংযোগ লিক রয়েছে কি না, তা যাচাই করতে হবে।১৩. বিআইডব্লিউটিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে। ১৪. ব্যবহৃত জেনারেটরের কার্যকারিতা নিশ্চিত করতে হবে। ১৫. নৌযানে অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে। ১৬. আবহাওয়ার খবর জানার জন্য রেডিও রাখতে হবে। ১৭. শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

Manual5 Ad Code