আজ শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড় থেকে সমুদ্র

editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ণ
পাহাড় থেকে সমুদ্র

Manual4 Ad Code
স্মৃতি রানী দে

পাহাড়ের চূড়া, আকাশ ছোঁয়া,
সমুদ্রের ঢেউ, রোদে ভরা রসদ।
একদিকে শান্তি, অন্যদিকে গর্জন,
প্রকৃতির কোলে, যেন হয় নতুন জন্ম।

Manual7 Ad Code

পাহাড়ের সবুজ, হৃদয়ের শান্তি,
সমুদ্রের জল, জাগায় জীবনরসন্তি।
লুকানো গহনে, স্বপ্নের ভেলা,
দুই দিগন্তে, প্রেমের মহাকাব্য।

বৃষ্টির দিনে পাহাড়ে জলপ্রপাত,
সমুদ্রের কূলে বাজে ঢেউয়ের সঙ্গীত।
হাওয়ার মধ্যে ভাসে ভালবাসার গন্ধ,
পাহাড় আর সমুদ্র, দু’জনের মিষ্টি বন্ধন।

Manual4 Ad Code

পাহাড়ের গভীর, রহস্যময় পথ,
সমুদ্রের স্রোত, বহন করে সুখের পন্থা।
প্রকৃতির রংমহলে, এই প্রেমের জ্ঞান,
পাহাড় ও সমুদ্র, জীবনের চিরন্তন গান।

Manual6 Ad Code

স্মৃতি রানী দে:  শিক্ষক