আজ বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

editor
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ণ
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ

Manual2 Ad Code

বাসস:

গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি দখলদার বাহিনীর কর্তৃক ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

Manual3 Ad Code

শুক্রবার (৩রা অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই কাজ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ইসরাইলের ব্যবহারের নির্লজ্জ প্রকাশ’।

Manual1 Ad Code

বাংলাদেশ আটক সকল মানবিক সহায়তা কর্মী ও কর্মীদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তি এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ আরো দাবি করেছে, গাজা এবং পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব বন্ধ, আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান, এবং গাজায় গণহত্যা যুদ্ধ এবং মানবিক অবরোধ অবিলম্বে বন্ধ করতে হবে।

Manual2 Ad Code

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা ফ্লোটিলা ইসরাইল অধিকৃত ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বব্যাপী সংহতির প্রতিনিধিত্ব করে।

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলকে অবশ্যই গাজায় তাদের অবাধ প্রবেশাধিকার দিতে হবে। কারণ, সেখানে দখলদার ইসরাইলি বাহিনী বেসামরিক জনগণকে তাদের জীবন, মর্যাদা এবং জীবিকা নির্বাহের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।’

এই ভয়াবহ দুর্দশা এবং অব্যাহত দুর্ভোগের মুহূর্তে বাংলাদেশ সরকার এবং জনগণ ফিলিস্তিনি জনগণের সাথে অটল সংহতি প্রকাশ করছে।