নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ এবং শপথ পাঠ করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তারা নবনির্বাচিত কমিটির সদস্যদের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গত ছয় এপ্রিল নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সমান সংখ্যক ভোট পাওয়ায় মাছরাঙা টিভির এ.বি.এম. মঞ্জুরুল আলম সিয়াম ও আর টিভির হাসান রাব্বি প্রধান যৌথভাবে সভাপতি এবং এটিএন নিউজের মিল্লাদুর রহমান মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২১ টি পদের মধ্যে ১৯ টিতে ১৯ জন এবং দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।