আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Manual5 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
আগামী ০১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৪:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ এসএমপি’র অন্যান্য অফিসারবৃন্দ, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দসহ অন্য সকল ধর্মীয় নেতৃবৃন্দ।
সভায় আসন্ন বুদ্ধ পূর্ণিমা উদযাপনকে কেন্দ্র করে মহানগর এলাকার নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পূজা-উদযাপন স্থলসমূহে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। উপস্থিত সর্বধর্মীয় প্রতিনিধিবৃন্দ নিজ নিজ মতামত তুলে ধরেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ আয়োজিত “যুদ্ধ নয় শান্তি” স্লোগানে জাতি-ধর্ম নির্বিশেষে অহিংসা, মৈত্রী ও সম্প্রীতির মেলবন্ধনে বিশ্বশান্তি কামনায় সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালিতে সকলের অংশগ্রহণে প্রত্যয় ব্যক্ত করেন।
আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইমাম সমিতি সিলেট মহানগর এর সভাপতি এসান উদ্দিন, জেলার সভাপতি হাবিব আহমেদ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক জি ডি রুমু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট সিলেট মহানগর এর সদস্য সচিব রাজীব কুমার দেব, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, নয়াসড়কস্থ সিলেট প্রেসবিটারিয়ান চার্চ এর সভাপতি ডিকন নিজুম সংমা, খ্রিস্টান মিশনারীর ফিলিপ বিশ্বাস পালক, হযরত শাহজালাল (র:) দরগাহ এর খাদিম মো:সামুন মাহমুদ খান, ফতেহ উল্লাহ আল আমান সরেকওম (মোতাওয়াল্লী),বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট এর প্রতিষ্ঠাতা উৎফল বড়ুয়া, সভাপতি লিটন বড়ুয়া,সাধারণ সম্পাদক দিলু বড়ুয়া,সাংবাদিক আমীর হোসেন সোহাগ সহ সর্বধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বুদ্ধ পূর্ণিমা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।