আজ বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবীর

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ণ
বঙ্গবীর

Manual2 Ad Code

সুফিয়ান আহমদ চৌধুরী

Manual3 Ad Code

বীর সেনা বুক জুড়ে
সাহসের সাথী,
মুক্তিযুদ্ধ মনে পড়ে
ইতিহাসে মাতি।

Manual5 Ad Code

আমাদের ইতিহাস
গৌরবে যে গাঁথা,
স্বর্ণজ্জোল ইতিহাস
ঝকঝকে পাতা।

নয়মাস যুদ্ধ শেষে
জয় আসে ঘরে,
পতাকার ওড়াউড়ি
হাসি খুশি করে।

Manual3 Ad Code

বঙ্গবীর ওসমানী
ইতিহাসে নাম,
মুক্তিযুদ্ধে রণাঙ্গনে
ঝরে গায়ে ঘাম।

Manual1 Ad Code

আজ এই দিনে তাঁকে
মনে খুব পড়ে,
বীর সেনা বঙ্গবীর
আছে মন ধরে।