আজ , ,

ঘুঁটা…

editor
প্রকাশিত April 11, 2025, 04:25 PM
ঘুঁটা…

Manual4 Ad Code

লুৎফর রহমান রিটন

‘এক চিমটি লবণ এক মুঠ গুড় আর আধা সের পানি’

Manual4 Ad Code

আমি জানি,
তারপর ঘুঁটা!
(অ মানিক তর বদনার তলে তো ফুটা…!)
ইনক্লুসিভের খিচুড়ি আমি পাকাই।
বিরানিতে রসগোল্লা মাখাই!
দুধের গামলায় আমি এক ফোঁটা চোনা
লাভ হবে না কইরা ‘সমালোচোনা’!
আমি আসিয়াছি তব ভগবান বুকে এঁকে দিতে ক্ষত চিহ্ন,
বাঙ্গাল মুলুকে ধর্ম আর সংস্কৃতিকে থাকিতে দিব না ভিন্ন।
বাচ্চালোগ তালিয়া বাজাও….

Manual2 Ad Code

অটোয়া ১০ এপ্রিল ২০২৫

Manual6 Ad Code