আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৫

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ণ
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১৫

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual4 Ad Code

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সংরক্ষিত আসন বাতিলের দাবিতে চলমান বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক এবং চারজন নিরাপত্তা সদস্য রয়েছেন।

Manual7 Ad Code

বিক্ষোভের সূত্রপাত হয়েছে আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে আসা শরণার্থীদের জন্য ১২টি আসন বরাদ্দ রাখা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে। তাদের অভিযোগ, এতে স্থানীয় বাসিন্দারা প্রায় এক-চতুর্থাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারাচ্ছেন।

এই ইস্যুতে অধিকারভিত্তিক সংগঠনগুলোর জোট- জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আন্দোলনের ডাক দেয়। তবে প্রশাসন সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগ এনে নিষিদ্ধ ঘোষণা করে। একই সঙ্গে এর নেতাদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করা হয়।

Manual5 Ad Code

নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজারো মানুষ রাজধানী মুজাফফরবাদ অভিমুখে পদযাত্রা শুরু করে। স্থানীয় প্রশাসনের দাবি, বিক্ষোভকারীদের একটি বড় বহর রাওয়ালকোর্ট শহরের বাইরে অবস্থান করছে, যেখানে ১০ হাজারের বেশি মানুষ জড়ো হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোজাফফরাবাদ ও রাওয়ালকোটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদে মসজিদে মাইকিং করে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানানো হচ্ছে। প্রশাসন বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে তারা।

আগামী ২৭ জুলাই স্থানীয় আইনসভা নির্বাচনকে সামনে রেখে এই ইস্যুতে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Manual6 Ad Code