আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১১ জন নিহত

editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
ফ্রান্সে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১১ জন নিহত

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় ন্যান্সি শহরের কাছে টম্বলেন এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৮ জুন) স্থানীয় সময় দুপুর ১১টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Manual2 Ad Code

বিমানটি একটি প্যারাস্যুট প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ছিল। দুর্ঘটনায় পাঁচজন প্রশিক্ষণার্থী, পাঁচজন প্রশিক্ষক এবং পাইলটসহ মোট ১১ জন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

ন্যান্সি এসে অ্যারোড্রোম থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনার পর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উদ্ধারকাজ সুষ্ঠুভাবে চালাতে ম্যুর্ত এ মোজেল অঞ্চলের বিমানবন্দর সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা সালভাদর আলেন্দে স্ট্রিটসহ আশপাশের এলাকায় না যাওয়ার অনুরোধ করেছে। জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়তার জন্য সবাইকে ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

Manual6 Ad Code

ম্যুর্ত এ মোজেল প্রিফেকচার জানিয়েছে, এটি একটি বেসামরিক বিমান দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় বিভাগীয় অপারেশনাল সেন্টার চালু করা হয়েছে। প্রিফেক্ট ইভ সেগি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করছেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

Manual8 Ad Code

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট