আজ , ,

সৌমিত্র দেব এর সাম্প্রতিক কবিতা

editor
প্রকাশিত December 18, 2024, 05:27 AM

Manual2 Ad Code

উৎসর্গ : মুক্তিযুদ্ধের অনন্য শিল্পী লুবনা মারিয়াম

রণক্ষেত্রে অভিমন্যু

রণক্ষেত্রে অভিমন্যু প্রতিপক্ষ রাবার বুলেট
গাঢ় নীল অমাবস্যা চক্রব্যুহ রচনা করেছে ।

আকাশে শিশির জল
লাল রক্ত
ঘাসের শরীরে ,

উদ্ধত বীরের মাথা মাটিতে লুটায় ধীরে ধীরে ।

বিদেশি শাসক  নেই
দেশের মাটিতে

এভাবে কারোর মৃত্যু কামনা করি না ।

 

১৯ জুলাই ২০২৪

Manual3 Ad Code

 

বৃষ্টি পড়ছে

বৃষ্টি পড়ছে
মুছে যাবে রক্তের দাগ
বৃষ্টি পড়ছে
ধুয়ে যাবে সবটুকু রাগ

বৃষ্টি শেষ হলে
ভেজা থাকে কিছু কিছু ঘাস
বৃষ্টি শেষ হলে
নীল হয়ে যায় ইতিহাস।

দশটি টগর পাঁচটি গোলাপ

Manual4 Ad Code

দশটি টগর পাঁচটি গোলাপ
ফুল বাগানে

কি চাইছে , কেন চাইছে ,কাকে চাইছে
কেউ তা জানে না কেউ তা জানে না
কেউ তো জানে না ।

 

দশটি টগর পাঁচটি গোলাপ

ফুল বাগানে

এক সাথে ছিল সবার সঙ্গে
সবাই তো আছে
শুধু তারা নেই , কোন সে কারণে ?

শহরের লোক

শুনশান রাত
গুলশান থেকে বাড্ডা
হাতির ঝিলের
পাশে বসেছিল আড্ডা ।

Manual8 Ad Code

এমন সময়
গুলির শব্দ
নিরবতা ভাঙে ভয় ,
কে করেছে গুলি
কার ওপরে গুলি
মনে জাগে সংশয় ।

রামপুরা মোড়ে
বিটিভি ভবনে
আগুন দিয়েছে কারা ,
ধ্বংসযজ্ঞে
পুড়ছে দালান
মানুষেরা দিশেহারা ।

আড্ডা দিচ্ছে
শহরের লোক,

Manual8 Ad Code

বন্ধ রেখেছে
শুধু দুটি চোখ ।

 

সৌমিত্র দেব ; নব্বই দশকের অন্যতম কবি