আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা

editor
প্রকাশিত ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ণ

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

জেসমীন নূর প্রিয়াংকা

ভালোবাসা ভালোবাসা চারদিকে রব ,
হৃদয় পাতায় আঁকি – তোমার সে সব।

Manual8 Ad Code

পূজা করে যাব আমি – নিত্য নিরবধি
সাধকের মত রেখে – সাধনায় বাধি।

ভালোবাসা তুমি রবে – হৃদয় মন্দিরে ,
প্রেমের পুস্পে পুজিব – জাগ্রত দেবেরে।

বাহিরে মানব তুমি – ভেতরে পুজিত ,
সৃষ্টির পবিত্র রূপ – স্রষ্টার দুহিত।

ভালোবাসা হয়ে এলে – আমার অন্তরে,
বিমোহিত হয়ে আছি – অদ্ভুত মন্তরে ।
এখন বেহাল আমি – ভালোবাসা অন্ধ,
চলার সকল পথ – হয়ে গেছে বন্ধ।
প্রেম জালে বাঁধা পড়ে – এই শুধু ভাবি,
যার আছে ভালোবাসা – সেই বুঝি কবি।

Manual6 Ad Code

ভালোবেসে তুমি দেব আর আমি দেবী
আমরা দুজন নই একটু হিসেবী ।

Manual1 Ad Code

উত্তরা