আজ বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ১১, ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ণ
জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ইসিএ কমিটির জলমহাল নীতি-২০০৯ এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধি-২০১৬ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম হাকালুকি হাওরের চাতলা বিলের কান্দায় নবপল্লব প্রকল্পের আওতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ দস্তেগীর।

Manual1 Ad Code

জুড়ী উপজেলা মৎস্য অফিসার মোঃ মনিরুজ্জামান এর সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী সহ জুড়ী উপজেলা ইসিএ কমিটির সদস্যবৃন্দ।

সভায় ইউএনও মারুফ দস্তেগীর বলেন, হাকালুকি হাওরাঞ্চলের পরিবেশগত ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা ইসিএ কমিটির সদস্যদের নিয়ে এ আয়োজন। হাকালুকি হাওরে লাগানো হিজল গাছের চারাগুলো টিকিয়ে রাখতে পারলে এবং বিলগুলোতে মাছ বৃদ্ধি করতে পারলে ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশের আমূল পরিবর্তন হবে এবং হাওরের প্রাকৃতিক সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে।

Manual7 Ad Code