বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক
বাংলাদেশ নিয়ে ভারতের সেনাপ্রধানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক
editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নয়াদিল্লিতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বিশেষ বৈঠক করেছেন দীনেশ ত্রিবেদী।
শুক্রবার (২২ মে) ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ-ভারতের সামরিক সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের ধারাবাহিকতায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বলেছেন, এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নাগরিকদের নিয়ে তারা কী সিদ্ধান্ত নেবে, সেটা তাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, তাদের নীতি অনুযায়ী যা বলার তারা বলবে। এতে আমাদের কোনো বক্তব্য নেই।
Manual1 Ad Code
তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
শেখ হাসিনার প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাকে ফেরত চাই। আইনি প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা ইতোমধ্যে অনুরোধ করেছি। এক্সট্রাডিশন চুক্তি অনুসারেই তার ফেরত চাওয়া হয়েছে। আমরা চাই তিনি দেশে ফিরে মামলার মুখোমুখি হোন।
Manual7 Ad Code
সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।
Manual1 Ad Code
এএনআই-এর বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমানে একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাস্তবসম্মত ও পারস্পরিক স্বার্থভিত্তিক হয়ে উঠছে। আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দুই দেশের সম্পর্ক এখন একটি নতুন রূপান্তরমূলক পর্যায়ে প্রবেশ করেছে।