আজ মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো; পিস সেন্টার বললো ‘হস্তান্তরযোগ্য নয়’

editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ০১:১০ অপরাহ্ণ
ট্রাম্পকে নোবেল পদক উপহার দিলেন মাচাদো; পিস সেন্টার বললো ‘হস্তান্তরযোগ্য নয়’

Manual5 Ad Code

একাত্তর অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল পুরষ্কারের পদকটি উপহার হিসেবে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে একান্ত বৈঠকে নিজের নোবেল শান্তি পুরস্কার দেয়ার কথা সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এদিকে মাচাদোর নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দেয়ার কয়েক ঘণ্টা আগেই নোবেল পিস সেন্টার জানায়, নোবেল শান্তি পুরস্কার প্রত্যাহার, ভাগ করে দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যায় না।

নোবেল পিস সেন্টার এক বিবৃতিতে জানায়, ৬ দশমিক ৬ সেন্টিমিটার (২.৫ ইঞ্চি) আকারের নোবেল মেডেলটি উপহার দেওয়া বা এমনকি বিক্রি করা সম্ভব হলেও, নোবেল পুরস্কার নিজে কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তারা নরওয়ের নোবেল কমিটির বক্তব্য উদ্ধৃত করে বলে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে প্রথমবারের মতো সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন, আমি মনে করি আজ আমাদের ভেনেজুয়েলাবাসীদের জন্য একটি ঐতিহাসিক দিন।

Manual5 Ad Code

এই বৈঠকটি এমন এক সময়ে হলো যার কয়েক সপ্তাহ আগে মার্কিন বাহিনী কারাকাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে মামলা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল ‘পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন’।

নেতানিয়াহুকে ছাড়াই ইসরাইল ছাড়লো প্রধানমন্ত্রীর বিমান!নেতানিয়াহুকে ছাড়াই ইসরাইল ছাড়লো প্রধানমন্ত্রীর বিমান!
তবে ২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদো জয়ের দাবি করলেও মার্কিন প্রেসিডেন্ট এখনো মাচাদোকে দেশটির নতুন নেতা হিসেবে স্বীকৃতি দেননি।

Manual8 Ad Code

 

 

 

 

তথ্য সুএঃ একাত্তর

Manual8 Ad Code