আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সেনাবাহিনী

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
ড্রোনের কাছে অসহায় ইসরায়েলি সেনাবাহিনী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

লেবানন থেকে আসা হিজবুল্লাহর অত্যাধুনিক প্রযুক্তির ফাইবার-অপটিক ড্রোন মোকাবিলায় এখনো কোনো কার্যকর সমাধান খুঁজে পাচ্ছে না ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলো বর্তমানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর জন্য অন্যতম বড় ‘অপারেশনাল চ্যালেঞ্জ’ হয়ে দাঁড়িয়েছে।

Manual8 Ad Code

ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর এক প্রতিবেদন অনুযায়ী, হিজবুল্লাহর এই ড্রোনগুলো ফাইবার-অপটিক প্রযুক্তি ব্যবহার করায় প্রচলিত রাডার বা জ্যামিং সিস্টেম দিয়ে এগুলো শনাক্ত বা ভূপাতিত করা অত্যন্ত কঠিন। ড্রোনগুলো সরাসরি ইসরায়েলি সেনা ও সামরিক যান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালিয়ে যাচ্ছে।

Manual3 Ad Code

ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি দক্ষিণ লেবাননে কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। ড্রোন শনাক্ত ও লক্ষ্যবস্তু করতে সীমান্তে বিশেষ স্মার্ট সিস্টেম মোতায়েন করা হয়েছে। রাতের অভিযানে চলন্ত লক্ষ্যবস্তুতে আরও নির্ভুলভাবে গুলি চালাতে সেনাদের মধ্যে শত শত ‘ড্যাগার’ নাইট-ভিশন স্কোপ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশের সময় হিজবুল্লাহর ড্রোনগুলো বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। প্রযুক্তিগত উৎকর্ষের কারণে ইসরায়েল এখনো এই ড্রোনের বিরুদ্ধে কোনো নির্ভরযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারেনি। এর ফলে সীমান্তে মোতায়েন করা সেনাদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা বাড়ছে।

 

Manual3 Ad Code