যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরান বেশি বাস্তববাদী: রুশ রাষ্ট্রদূত
যুদ্ধ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইরান বেশি বাস্তববাদী: রুশ রাষ্ট্রদূত
editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
যুদ্ধ বন্ধে চলমান আলোচনার বিষয়ে ইরানের মূল্যায়ন বাস্তব পরিস্থিতির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। আর যুক্তরাষ্ট্র অগ্রগতির চিত্র কিছুটা বাড়িয়ে তুলে ধরছে, এমনটিই মনে করছে রাশিয়া।
Manual7 Ad Code
এছাড়া সংবাদমাধ্যম ইরানের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ।
পোস্টে তিনি বলেছেন, ‘যুদ্ধ শেষ করার আলোচনা বিষয়ে ইরানের মূল্যায়ন সম্ভবত যুক্তরাষ্ট্রের মূল্যায়নের চেয়ে বাস্তবতার বেশি কাছাকাছি।’
Manual7 Ad Code
তার মতে, যুক্তরাষ্ট্র যতটা অগ্রগতি দেখিয়েছে, বাস্তবে ততটা হয়নি।
তিনি আরও বলেন, এই পর্যায়ে মার্কিন বার্তা “কম দায়িত্বশীল”।