আজ শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কণ্ঠে ‘শ্রীশ্রী হরি লীলামৃত’ পাঠ

editor
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের ওড়াকান্দিতে লাখো কণ্ঠে ‘শ্রীশ্রী হরি লীলামৃত’ পাঠ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে লাখো কণ্ঠে ‘শ্রীশ্রী হরি লীলামৃত’ পাঠ হয়েছে।

হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব উৎসব এবং মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে সোমবার রাতে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত শ্রীধাম ওড়াকান্দিতে সমবেত হন।

রাত ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে হরি লীলামৃত পাঠ শুরু হয়। তখন শঙ্খধ্বনি ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে উঠে আশপাশের এলাকা। এ সময় ভক্তরা যার যার জায়গায় দাঁড়িয়ে গ্রন্থ পাঠ করেন।

Manual2 Ad Code

মতুয়া ভক্ত সুমিত সাধু, তনুশ্রী মণ্ডল, অনুরাধা বিশ্বাস, শ্রীতমা বালা, মিতু বল এবার গ্রন্থ পাঠে অংশ নিয়েছেন।

Manual6 Ad Code

সুমিত সাধু বলেন, “হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় সম্মিলিত পাঠে অংশ নিয়েছি। প্রতি বছর আমরা ওড়াকান্দির পূণ্য স্নানে যোগ দিতে প্রতীক্ষায় থাকি। এবার লাখো কণ্ঠে হরি লীলামৃত পাঠ অনুষ্ঠানটি বিশেষ মাত্রা যোগ করেছে।”

ওড়াকান্দি ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মণ্ডল বলেন, “অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই গণপাঠ সম্পন্ন হয়েছে।”

পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তা রতন মণ্ডল বলেন, “মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়ার কারণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবাই মনে করি, এর মধ্য দিয়ে আমরা ইতিহাসের অংশ হয়ে গেলাম।”

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

 

Manual1 Ad Code