আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে মুখ খুললেন রণধীর জয়সওয়াল

editor
প্রকাশিত মে ১২, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে মুখ খুললেন রণধীর জয়সওয়াল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্বে আসার পরপরই ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। এ প্রসঙ্গে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

Manual6 Ad Code

মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্ত আমরা সেই দৃষ্টিতেই দেখি।’ তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বাংলাদেশ–ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কি না, সে প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করেননি।

ব্রিফিংয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গও উঠে আসে। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে তিস্তা উন্নয়ন প্রকল্পের কাজ নিতে তাদের অনুরোধ করেছেন বলে খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের এই জাতীয় সিদ্ধান্ত গ্রহণ পারস্পরিক বিশ্বাসের জায়গাটা নষ্ট করে কি না?

Manual5 Ad Code

অনুপ্রবেশ রোধে ‘আসাম মডেল’ অনুসরণ করবেন শুভেন্দু
এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘বিশ্বের যেখানে যেকোনো স্থানে যেকোনো ঘটনার ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। এ ক্ষেত্রেও সেই নজর রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কে পারস্পরিক স্বার্থই প্রাধান্য পায়।’

এর আগে সোমবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য তার সরকার বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে।

Manual1 Ad Code

মঙ্গলবার আসামে দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে গিয়েও শুভেন্দু অধিকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ‘আসাম মডেল’ অনুসরণ করার ঘোষণা দেন। আসামের গোয়াহাটি বিমানবন্দরে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু সীমান্ত সুরক্ষার ওপর জোর দিয়ে বলেন, অনুপ্রবেশ রুখতে হিমন্ত বিশ্বশর্মার অভিজ্ঞতাকেই হাতিয়ার করে এগোতে চান তিনি।

এদিকে বাংলাদেশ সীমান্ত নিয়ে ভারতের এমন বক্তব্য ও ঘোষণার বিষয়ে সোমবার এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতার ভয় পায় না।’

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,২১৬.৭ কিলোমিটার। এটি ভারতের যেকোনো রাজ্যের সাথে বাংলাদেশের দীর্ঘতম সীমান্ত। এই সুদীর্ঘ সীমান্তের প্রায় ১,৬৪৭.৬৯৬ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া রয়েছে ভারতের। বাকি ৫৬৯.০০৪ কিলোমিটার অংশে বেড়া নেই, যার জন্য প্রায় ৬০০ একর জমি অধিগ্রহণের প্রয়োজন।সুএঃ চ্যানেল-২৪