আজ বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করলো ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৬:২৬ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট স্থগিত করলো ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ভারত রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ তাদের বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত ও সংখ্যা হ্রাসের ঘোষণা দিয়েছে। আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত এই বিশেষ সূচি কার্যকর থাকবে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানায়।

Manual5 Ad Code

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে জেট ফুয়েলের (বিমান জ্বালানি) অত্যধিক মূল্যবৃদ্ধি এবং আকাশপথের কিছু বিধিনিষেধের কারণে এই ব্যবস্থা নিতে হয়েছে। মূলত শিডিউলের স্থিতিশীলতা বজায় রাখা এবং শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলজনিত বিভ্রান্তি এড়াতেই এই আগাম ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিক সমন্বয় করা হয়েছে।

সংস্থাটির নতুন সূচি অনুযায়ী, দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের ফ্লাইটের সংখ্যা সাপ্তাহিকভবে কমিয়ে আনা হয়েছে।

দিল্লি-শিকাগো সার্ভিসটি আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে মুম্বাই থেকে নেওয়ার্ক রুটে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে। প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটে ফ্লাইটের সংখ্যা পূর্বের তুলনায় কম হবে।

Manual5 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে’ এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি আশ্বস্ত করেছে যে, এই সমন্বয়ের পরেও তারা প্রতি মাসে পাঁচটি মহাদেশের গন্তব্যে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে যুক্তরাজ্যে সপ্তাহে ৫৭টি এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য ১৫৮টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে।

যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হয়েছে, তাদের সরাসরি সহায়তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীরা চাইলে:
১. বিকল্প ফ্লাইটে বুকিং নিতে পারবেন।
২. ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন।
৩. অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত (রিফান্ড) নিতে পারবেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের কেবল অফিশিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া চ্যানেলের তথ্যের ওপর ভরসা রাখতে এবং যেকোনো প্রয়োজনে গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগের পরামর্শ দিয়েছে।

Manual5 Ad Code