ভারী বৃষ্টিপাত ও ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত প্রায় ৯০
ভারী বৃষ্টিপাত ও ঝড়ে লন্ডভন্ড ভারতের উত্তর প্রদেশ, নিহত প্রায় ৯০
editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৬:২৯ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে তুমুল বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে আসা এক ভয়াবহ ঝড়ে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
Manual2 Ad Code
রয়টার্স লিখেছে, মৌসুমি বৃষ্টি আসার আগে মার্চ থেকে জুন পর্যন্ত গরমের সময়ে ভারতের উত্তরাঞ্চলীয় এ রাজ্যে প্রায়ই ঝড়বৃষ্টির দেখা মেলে। কিন্তু বুধবারের ঝড়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চেয়েও অনেক অনেক বেশি হয়েছে।
রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।
অপর এক ত্রাণ কর্মকর্তা জানান, ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত ও প্রবল বৃষ্টির কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে। অনেক জায়গায় গাছ উপড়ে পড়ে এবং বাড়ির দেয়াল ধসে মানুষ নিহত হয়েছেন।
Manual6 Ad Code
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে ভারোহি, যেখানে ধূলিঝড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফতেহপুর জেলায় বৃষ্টিজনিত ঘটনায় ৯ জন এবং এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।
টেলিভিশন ফুটেজে দেখা গেছে, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে সড়কে এবং গাড়ির ওপর পড়ে আছে। ধুলোঝড়ের কারণে অনেক এলাকায় দৃশ্যমানতাও কমে যায়। টিনের কাঠামো আঁকড়ে ধরা এক ব্যক্তিকে শূন্যে উড়িয়ে নেওয়ার দৃশ্যও টেলিভিশনে দেখানো এক ভিডিও ক্লিপে দেখা গেছে। বেরিলিতে হওয়া এই ঘটনায় ওই ব্যক্তি আহত হলেও প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
Manual4 Ad Code
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিকসহ সব ধরনের সহায়তা নিশ্চিতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।