আজ রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আন্তরিক দোয়া ও ইফতার মাহফিল।

বৃহস্পতিবার ( ৫ মার্চ) ১৫ রমজান শহরের অভিজাত মামার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল ইসলাম রবিন। আয়োজিত ইফতার মাহফিলটি সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফখরুল ইসলাম নোমানী, জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি মোঃ ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল।

Manual1 Ad Code

তাছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবালসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি জেলা প্রতিনিধি এস এম উমায়েদ আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি সালে এলাহি কুটি, সাংবাদিক সমিতি মৌলভীবাজার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সমশাদ, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মহসিন পারবেজ, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মু. ইমাদ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান রুমি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যুগান্তর ও এসএ টিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক মনুকণ্ঠের সম্পাদক জাকির হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এ কে অলক, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি হুমায়ুন আহমেদ বাপ্পি, মুনাকিব আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পারবেজ আহমদ, পূর্বদিক পত্রিকার সম্পাদক মুজাহিদ আহমদ, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজারের সভাপতি রুমান আহমদ, রাব্বি আহমেদ, NPB মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি তানিম আহমেদ, জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নিরাপদ সড়ক মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মেহরাজ চৌধুরীসহ আরও অনেকে।

রাজনৈতিক অঙ্গন থেকেও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ এবং খেলাফত মজলিসের সহ-সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার।

ইফতার আয়োজন সফলভাবে বাস্তবায়নে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ইফতার আয়োজন উপ-কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তরফদার, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, দপ্তর সম্পাদক মোঃ পায়েল আহমদ, সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি মোঃ অপু আবুল হাসান, সদস্য শাহ নেওয়াজ সুমন, কাইয়ুম সুলতানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Manual1 Ad Code

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের মধ্যে বিদ্যমান মতভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গণমাধ্যমের নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরা সময়ের দাবি।

Manual1 Ad Code

অনুষ্ঠানের শেষপর্বে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দেওয়ানী জামে মসজিদের সানি ইমাম মওলানা আকিল উদ্দিন।

রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার মাহফিল সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করেছে বলে উপস্থিতরা মত প্রকাশ