আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢেউটিন,সেলাই মেশিন,ভ্যানগাড়ি ও চিকিৎসা সহায়তা পেল ৪৫ পরিবার

editor
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০৮:১১ অপরাহ্ণ
ঢেউটিন,সেলাই মেশিন,ভ্যানগাড়ি ও চিকিৎসা সহায়তা পেল ৪৫ পরিবার

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া, চট্টগ্রাম :-
চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৫টি সুবিধাবঞ্চিত পরিবারকে উপহার হিসেবে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যান গাড়ি ও চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে।
শুক্রবার  (১৫ মে) বিকেলে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করেছে লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
ফাউন্ডেশনের সভাপতি মাহাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সমাজ সেবক আবুল কালাম আজাদ, খোকন চৌধুরী, ফরিদ উদ্দিন প্রমুখ।