নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যুবলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুরে ডেমরা-শিমরাইল সড়কের সিদ্ধিরগঞ্জের শেষ সীমান্তবর্তী এলাকায় এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।
তবে পুলিশের দাবি, মিছিলটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অনুষ্ঠিত হয়নি।
Manual7 Ad Code
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নিজেদের সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারের কর্মী হিসেবে পরিচয় দেন।
Manual8 Ad Code
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অন্তত ১৮ থেকে ২০ জনের একটি দল ডেমরা সংলগ্ন গলাকাটা এলাকা থেকে মিছিল শুরু করে শিমরাইলের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় তারা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, এবং ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
স্থানীয় সূত্র জানায়, মিছিলকারীদের মধ্যে নেতৃত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন এবং সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম। মিছিলকারীদের অধিকাংশকে সাবেক সংসদ সদস্য মরহুম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের অনুসারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
Manual2 Ad Code
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আমি খোঁজ নিয়ে দেখেছি, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এ ধরনের মিছিল করার কোনো সুযোগ নেই।
আমরা সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছি। কেউ এ ধরনের দুঃসাহস দেখানোর সুযোগ পাবে না।’