আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাসে মিলিয়ে যাবে: ভারতের সেনাপ্রধান

editor
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০৭:০০ অপরাহ্ণ
পাকিস্তানকে ঠিক করতে হবে তারা ভূগোলে থাকবে, নাকি ইতিহাসে মিলিয়ে যাবে: ভারতের সেনাপ্রধান

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা ভূগোলের অংশ হয়ে বেঁচে থাকবে নাকি ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে- এমন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

Manual7 Ad Code

শনিবার (১৬ মে) দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইল্ড’ আয়োজিত ‘সেনা সংবাদ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে জিজ্ঞাসা করা হয়, গত বছরের ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি আবার দেখা দিলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে সাড়া দেবে। জবাবে জেনারেল দ্বিবেদী বলেন, ‘আমি আগেও বলেছি, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যায়, তবে তাদের ঠিক করতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’

এই মন্তব্য এসেছে ‘অপারেশন সিঁদুর’-এর প্রথম বার্ষিকী ঘিরে উত্তেজনার মধ্যেই। গত বছর ৭ মে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে অপারেশন সিঁদুর শুরু করে। পাকিস্তানও পাল্টা আক্রমণ চালায়। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টা ধরে চলা এ সংঘাত ১০ মে সন্ধ্যায় যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

সেনাপ্রধানের এই সরাসরি হুঁশিয়ারি এখন দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করা হচ্ছে।

Manual4 Ad Code

সূত্র: এনডিটিভি

Manual6 Ad Code