আজ শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ
সিলেট কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

Manual2 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সারদা স্মৃতি হল প্রাঙ্গণে কোতোয়ালি মডেল থানার উদ্যোগে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ মে)  সকাল ১১:৩০ ঘটিকায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, এসএমপি, সিলেট।
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার গণ্যমান্য নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ থানা পুলিশের কার্যক্রম ও এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে তাদের বক্তব্য পুলিশ কমিশনার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। উপস্থিত বক্তারা পুলিশের সাম্প্রতিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি ছিনতাই, চুরি, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট এবং সড়ক ও জনদুর্ভোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
পুলিশ কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং উত্থাপিত সমস্যাসমূহ সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, মানবপাচার, ইভটিজিং, চাঁদাবাজি ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
এছাড়াও কোনো সোর্সের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (উত্তর),দেবাশীষ দাস বিপিএম, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর),খান মুহাম্মদ মাইনুল জাকির, অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশ সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আনুমানিক ১০০-১১০ জন অংশগ্রহণ করেন।