আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৬ জন নিহত

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলীয় মাসকাটিন শহরে এক বন্দুকধারী একের পর এক গুলি করে পরিবারের ছয় সদস্যকে হত্যা করে। এর পর পুলিশের সামনেই আত্মহত্যা করেছেন বন্দুকধারী।

Manual8 Ad Code

ইলিনয় অঙ্গরাজ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া মিসিসিপি নদীর অপর তীরে অবস্থিত মাসকাটিন শহরে গত সোমবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মাসকাটিন পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে থেকে ধারণা করা হচ্ছে, এই নৃশংস হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক বিরোধের জেরে ঘটেছে। তবে ঠিক কী নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি পুলিশ।

Manual1 Ad Code

গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এর পর তারা একটি বাড়ির ভেতর থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন। রয়টার্স।

Manual1 Ad Code