আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ণ
কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইরান। এক বিবৃতিতেতে এ তথ্য নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।

Manual8 Ad Code

আজ বুধবার ( ৩ রা জুন) ভোরের দিকে এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে,কুয়েত মাঝরাতে কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ‘শত্রুতাপূর্ণ’ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছিল, তবে সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।

Manual1 Ad Code

“কুয়েতের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করছে যে দেশের অভ্যন্তরে কোনো স্থাপনায় শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা ঘটেনি। মাঝরাতে যে শব্দ শোনা গিয়েছিল, সেটি ছিল শত্রুতে ক্ষেপণাস্ত্র-ড্রোন ধ্বংসের আওয়াজ”, বলা হয়েছে কুয়েতের প্রতিরক্ষা বাহিনীর বিবৃতিতে।

Manual2 Ad Code

তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী বিবৃতি দেওয়ার কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা বার্তায় এ বিবৃতিকে ‘হাস্যকর’ উল্লেখ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বলেছে, “আমাদের কাছে প্রমাণ আছে যে কুয়েতের মার্কিন ঘাঁটিতে অন্তত ৩টি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে।”

এর আগে গত ১ জুন সোমবার কুয়েতের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোমের পক্ষ থেকে এক বার্তায় বলেছিল, ইরান থেকে নিক্ষিপ্ত দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সফল ভাবে আটকে দেওয়া হয়েছে।

এদিকে কুয়েতের পাশাপাশি প্রায় একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটেছে বলে জানা গেছে, কিন্তু দেশটির সেনবাহিনী এখন পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

Manual4 Ad Code

মঙ্গলবার মাঝরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের প্রতিবেদনে জানায়, পারস্য উপসাগরের ইরানি দ্বীপ কেশমের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই প্রতিবেদনের কিছুক্ষণ পরেই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি।

সূত্র : সিএনএন