আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তেহরানে খামেনির মরদেহ, শুরু হলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা

editor
প্রকাশিত জুলাই ৩, ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
তেহরানে খামেনির মরদেহ, শুরু হলো শেষকৃত্যের আনুষ্ঠানিকতা

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

দীর্ঘ ৩৬ বছরেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ ক্ষমতাসীনের পদে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তার মরদেহ ইতিমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

খামেনির শেষ বিদায়ে প্রায় ২ কোটি মানুষ অংশ নেবেন বলে আশা করছে ইরানি কর্তৃপক্ষ। ফলে এটি হবে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় শেষকৃত্যের অনুষ্ঠান।

Manual5 Ad Code


শেষকৃত্যের আনুষ্ঠানিকতা তার নিজ শহর মাশহাদে অবস্থিত ইমাম রেজা মাজারে দাফনের মধ্য দিয়ে শেষ হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় ইরানের অনেক শীর্ষ কর্মকর্তাও নিহত হন।

সূত্র: মিডল ইস্ট আই

Manual4 Ad Code