আজ শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাপ্রধান দেশে ফিরেছেন

editor
প্রকাশিত জুলাই ৩, ২০২৬, ০২:১০ অপরাহ্ণ
সেনাপ্রধান দেশে ফিরেছেন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য চেকিয়া ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।চেকিয়া ও স্লোভাকিয়া সফরের উদ্দেশে গত ২৮ জুন সেনাপ্রধান ঢাকা ত্যাগ করেন।

Manual7 Ad Code

শুক্রবার (০৩ জুলাই) সকালে তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual2 Ad Code

এতে বলা হয়, জেনারেল ওয়াকার-উজ-জামান তার সফরকালে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারে দেশ দুটির প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।